মেহেরপুর নিউজ:
‘পর্যটন শান্তির সোপান’ শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালীর আয়োজন করা হয় ।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র্যালীর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, টিটিসি’র রধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগন র্যালীতে অংশগ্রহণ করেন।