মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলা পর্যায়ের ৫১ তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি আলিম মাদ্রাসা সুপার মাহাবুল আলম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইসরাইল হোসেন। পরে দুইদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, আর আর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম,জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সিএমসি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খালিদ রুর্মী, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বরশিবাড়ির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দরবেশপুর মাদ্রাসা সুপার শামসুল আলম,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবীর, ক্রীড়া শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।