মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমানের নেতৃত্বে মেহেরপুর শহরের বড়বাজার সহ বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিং কালীন সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা টাঙ্গানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। একই সাথে অধিক মুনাফা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।