মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর স্কুল মাঠে ওয়াজ মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস উপস্থিত থেকে ওয়াজ মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, বিএনপি নেতা শফিকুল ইসলাম, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।