মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা স্কাউট এর উদ্যোগে ৫১১ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার মেহেরপুর পিটিআই মিলনায়তনে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়। পিটিআই সুপার শামসুজ্জামান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করেন।
মেহেরপুর পিটিআইতে প্রশিক্ষণরত নবাগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রশিক্ষণ অংশগ্রহণ করছেন। কোর্স লিডার মনিরুল হকের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, মিনারুল ইসলাম, শাহজাহান শেখ, আবুল লায়েছ, তাহিরউদ্দিন এবং আশরাফুজ্জামান বাবলু। বর্তমানে কাব স্কাউট বেসিক কোর্স প্রশিক্ষণরত বিটিপিটি কোর্সের একটি অংশ। নবাগত সমস্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে এই প্রশিক্ষণটি করতে হয়।