মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, জেলা এনজিও সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর, ডিবিএসের কোঅর্ডিনেটর জালাল উদ্দিন, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
সভায় জেলার এনজিওগুলোর কার্যক্রম, সমন্বয় ও বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।