মেহেরপুর নিউজঃ
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি গাংনী উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।