মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর দাওয়াহ বিভাগের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
দুপুরের দিকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানা ডলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।