মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদুখালি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বন্দর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বিকেলে যাদুখালি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বন্দর একাদশ, সিঙ্গাপুর এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যাদুখালি ইয়াং স্টারের লিজান আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লব, কে লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আনোয়ার এবং পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার মাহমুদ বিপ্লব।