মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-১ ও ২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মির মেহেরপুরে আগমন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার দুপুরের দিকে শওকত আরা আক্তার উর্মি মেহেরপুর জেলার প্রবেশদ্বার নতুন দরবেশপুরে পৌঁছালে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ দলীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মোটর শোভাযাত্রা সহকারে শওকত আরা আক্তার উর্মিকে মেহেরপুর শহরে নিয়ে যাওয়া হয়।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।