মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-১ ও ২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
শনিবার বিকেলের দিকে তিনি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে গিয়ে এর বিভিন্ন স্থাপনা ও স্থান ঘুরে দেখেন।
এ সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।