মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পর্যায়ের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাসার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম ও শফিকুল ইসলাম, টিটিসির প্রশিক্ষক মাসুদ রানা ও মাহফুজা আক্তার প্রমুখ।
২১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে আমঝুপি গ্রামের ৩০ জন নারী অংশগ্রহণ করছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পোশাক তৈরির দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।