মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইলমারি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলের দিকে জঙ্গল থেকে একটি শিয়াল লোকালয়ে প্রবেশ করে। এ সময় শিয়ালটি একের পর এক মানুষকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, শিয়ালের কামড়ে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।