মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি রামদাসপুর পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন, মেস ব্যবস্থাপনা, ডিউটি প্ল্যানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ও বিদ্যমান সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় ক্যাম্পের শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। একই সঙ্গে ক্যাম্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক এবং মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।