মেহেরপুর নিউজ:
মেহেরপুরে অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এনপিবি নিউজের স্টাফ রিপোর্টার আবু আক্তার করনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, জুলফিকার আলী কানন, মিজানুর রহমান ও মজনুর রহমান আকাশ।
এ সময় মেহেরপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা হয়।