মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ভার্সন শাখার শিক্ষক রুনা খাতুন।