মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি সিজন-২-এর বালিকাদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমঝুপি ইউনিয়ন দল। শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আমঝুপি ইউনিয়ন দল ৩টি লোনাসহ ৩৫-১৫ পয়েন্টে বারাদী ইউনিয়ন দলকে পরাজিত করে।
এ জয়ের মধ্য দিয়ে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে আমঝুপি ইউনিয়ন দল।