মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মরহুম গোলাম মোস্তফা চেয়ারম্যানের স্মরণে হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে আমঝুপি উত্তরপাড়ায় একতা ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়জ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।
পরে প্রধান অতিথিসহ অতিথিরা ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।