মেহেরপুর নিউজ:
মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
শনিবার সকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।