মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি হাসান, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক তাহাজ উদ্দিন, যুবদল নেতা আব্দুল হালিম, সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।