মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় ধৈর্যসহকারে আগত মানুষের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকের আহমেদ এবং কাজী নৌরীন ইসলাম উপস্থিত ছিলেন।