মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (রাজনৈতিক উইং) এজাজ আহমেদ (পিপিএম-সেবা) মেহেরপুর পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার তিনি মেহেরপুরে এসে ডিএসবি (জেলা বিশেষ শাখা) কার্যালয়ের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তার সঙ্গে ছিলেন।
এর আগে মেহেরপুরে পৌঁছালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ডিআইজি এজাজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আতিকুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুর, ডিআইও-১, ডিএসবি, মেহেরপুরসহ ডিএসবিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।